বাহুবলে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

বাহুবলে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Manual4 Ad Code

হবিগঞ্জের বাহুবলে একটি প্রাইভেটকার থেকে ১৫ কেজি গাঁজাসহ সিজিল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। শনিবার (১০ মার্চ) ভোরে উপজেলার মিরপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

Manual3 Ad Code

সিজিল মিয়া সিলেট জেলার ওসমানীনগর থানার বারুঙ্গা গ্রামের গয়াস মিয়ার ছেলে।

Manual8 Ad Code

র‌্যাব জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি টিম মিরপুর বাজারে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ভর্তি ১৫ কেজি গাজাসহ সিজিল মিয়াকে আটক করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মনিরুজ্জামান জানান, আটক সিজিল মিয়া একজন মাদক ব্যবসায়ী। তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code