বাহুবল থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, মে ২, ২০১৮

বাহুবল থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Manual3 Ad Code

হবিগঞ্জের বাহুবল থেকে ১শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

Manual8 Ad Code

মঙ্গলবার (০১ মে) দুপুর ২টা ৪০ মিনিটে হবিগঞ্জের বাহুবল থানাধীন দ্বিগাম্বর বাজারস্থ বাজারের দক্ষিন পাশের খন্দকার ফার্মেসীর সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট, ৩টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- বাহুবল থানাধীন রাজসুরত গ্রামের মৃত ইছাক উল্লাহর ছেলে মো: ছাবিদ মিয়া (৩৬) ও হাজী মাদাম গ্রামের মো: আলম উল্লাহর ছেলে সোহেল মিয়া (২৬)।

Manual2 Ad Code

রাতে অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে সহকারী পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual6 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটককৃতদের জেলার বাহুবল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code