সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৭
হবিগেঞ্জের বাহুবল থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল বাহুবল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাহুবল থানাধীন মিরপুর বাজার এলাকা থেকে ডাকাতী মামলার আসামীকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী হলো- উপজেলার গোহারোয়া গ্রামের মো: আব্দুল নুরের ছেলে মো: মামুন উরফে সেতার মিয়া (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতারকৃত আসামী মামুন ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ বাহুবলসহ হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে চলে যায়। আতœগোপনে থেকেই ডাকাতি, ছিনতাই ও মারামারিসহ নানাবিধ অপরাধ করে আসছিল বলে সে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব প্রেরিত সংবাদ বিজাপ্তিতে এ তথ্য জানানো হয়।
Design and developed by ওয়েব হোম বিডি