বাড়ি ফেরার পথে পানিতে তলিয়ে যাওয়া মা-মেয়ের লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

বাড়ি ফেরার পথে পানিতে তলিয়ে যাওয়া মা-মেয়ের লাশ উদ্ধার

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার মধ্যনগরে বর্ষার পানিতে ডুবে শিশুসন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের নওনাগর গ্রামে ডুবে থাকা রাস্তা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামের বাসিন্দা বিলকিস আক্তার (৩০) ও তার শিশুকন্যা বিথী (৩)। তারা দুজনই দীর্ঘদিন ধরে মধ্যনগরের আলমপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

 

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে নওনাগর গ্রামের ডুবে থাকা একটি রাস্তা পার হওয়ার সময় পানিতে তলিয়ে যান তারা। ধারণা করা হচ্ছে, অন্ধকার ও রাস্তার অবস্থার কারণে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে পথচারীরা পানিতে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

Manual3 Ad Code

 

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ডুবে থাকা রাস্তাগুলোর কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code