বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না : ফখরুল

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না : ফখরুল

Manual6 Ad Code

download-2

সুরমা মেইল ডেস্ক :: বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না এবং আওয়ামী লীগকে আগামীতে যে কোনো মূল্যে ক্ষমতায় নিয়ে আসতে হবে বলে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা ‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আফসার আহমদ সিদ্দিকী ফাউন্ডেশন এর আয়োজন করেন।

তিনি বলেন, ‘কাউন্সিলের প্রথম দিন শেখ হাসিনাই বিদেশি অতিথিদের সামনে বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রকে বিকশিত করে চলেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার মাধ্যমে ভোটবিহীন নির্বাচনে ক্ষমতায় রয়েছেন। আর নির্বাচনের জন্য প্রস্তুতির কী দরকার। ভোটের দরকার কী? ঘোষণা দিলেই তো হয়ে যায়। নাটকের প্রয়োজন হয় না।’

Manual3 Ad Code

নির্বাচন কমিশনের বিচার দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাদের অধীনে কখনও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। তারা শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থই হয়নি বরং ক্ষমতাসীনদের নীল নকশা বাস্তবায়নে জনগণের রায় পাল্টে দিয়েছে। তাই এখন যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছেন তাদের বিচার হওয়া উচিত। সময় সুযোগ আসলে জনগণের সরকার গঠিত হবে। অবশ্যই বিচার করা হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘যুগ পাল্টেছে সময় পাল্টেছে। এখন গণতন্ত্রের ব্যাখ্যাও পাল্টে গেছে। এসেছে ‘ইফেকটিভ গর্ভমেন্ট’ অর্থ্যাৎ যারা অত্যাচার নির্যাতন নিপীড়ন দমননীতি চালিয়ে বিরোধীদলকে শেষ করে দিবে তারাই নাকি ইফেকটিভ গর্ভমেন্ট। আর এই ইফেকটিভ গর্ভমেন্ট রক্তে অর্জিত চেতনাকে ভূলুণ্ঠিত করে এখন স্বপ্ন দেখছে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে।’

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল জনগণের মনে সাড়া লাগাতে পারেনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘বর্তমান কর্তৃত্বপরায়ণ সরকার অনৈতিকভাবে দেশ চালাচ্ছে। তাই কৌশল-অপকৌশলের আশ্রয় নিয়ে গণতন্ত্রের প্রতিটি স্তম্ভকে ধ্বংস করে দেয়ার মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার। কথা বলার স্বাধীনতা, লেখা, সমবেত হওয়া এবং প্রতিবাদ করার অধিকার হরণ করে নিয়েছে। তাই জনগণের ওপর চেপে বসে থাকা এই সরকারকে সরাতে বিএনপিকে নিজেদের মধ্যে ঐক্য, জনগণের ঐক্য এবং জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তাহলেই খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে।’

Manual2 Ad Code

আলোচনা সভায় জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ-সভাপতি শামসুজ্জামান দুদু ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code