বিএনপিকে ঘায়েল করতেই সরকার ধারাবাহিক জুলুম-নির্যাতন চালাচ্ছে

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬

বিএনপিকে ঘায়েল করতেই সরকার ধারাবাহিক জুলুম-নির্যাতন চালাচ্ছে

Manual5 Ad Code

download-4সুরমা মেইল ডেস্ক :: বিএনপির নেতা-কর্মীদের ঘায়েল করতেই বর্তমান সরকার ধারাবাহিক জুলুম ও নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual7 Ad Code

শনিবার বিকালে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

ফেনীতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।

বর্তমান সরকারের আমলে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি এ ধরণের ঘটনার তীব্র নিন্দা জানান।

Manual1 Ad Code

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে দলের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code