‘বিএনপিকে রাজনীতির ইতিবাচক ধারায় ফেরার আহ্বান’

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

‘বিএনপিকে রাজনীতির ইতিবাচক ধারায় ফেরার আহ্বান’

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : অভিযোগ পরিহার করে বিএনপিকে রাজনীতির ইতিবাচক ধারায় ফিরে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

তিনি বলেন, বিএনপির একটি রোগ আছে। সেটা হলো- অভিযোগ। অভিযোগ নামক রোগ বিএনপিকে পেয়ে বসেছে। তারা কথায় কথায় অভিযোগ করে, নালিশ করে। এছাড়া তাদের আর কিছু করার নেই। আমরা চাই বিএনপি রাজনীতির ইতিবাচক ধারায় ফিরে আসুক। অভিযোগ আর নালিশ বাদ দিয়ে গণরাজনীতির ধারায় ফিরে আসুক, সেটাই আশা করি।

Manual1 Ad Code

 

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর, সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Manual2 Ad Code

 

তিনি আরও বলেন, তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। কিন্তু দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দায়িত্বজ্ঞানহীন সব কর্মকাণ্ডই করছে তারা। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোন একটা ইস্যু পেলেই তারা তার মধ্যে রাজনীতি খুঁজে পায়।

 

ওবায়দুল কাদের বলেন, নিরাপদ সড়ক, কোটা সংস্কার আন্দোলন- একটা কিছু পেলেই তারা ধরে বসে। ফাহাদ হত্যাকাণ্ডে তারা ইস্যু খোঁজার চেষ্টা করেছিল। তাদের ইস্যু খুঁজে পাওয়ার রাজনীতিতে জনগণ সাড়া দেবে না। বাংলাদেশের রাজনীতিতে অবজেক্টিভ কোনো ইস্যুতে নেই।

Manual2 Ad Code

 

যুবলীগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণভবনে মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না সেটা তার বিষয়। পার্টি অফিসে ডাকা হলে আমি বলতে পারতাম। গণভবন থেকে যাদের বলা হয়েছে, তারাই মিটিংয়ে যাবেন। রোববারের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হবে।

 

১৫ আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ড স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, মানব সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। কিন্তু বাংলাদেশে সব রাজনৈতিক হত্যাকাণ্ড ও কারবালার নৃশংস হত্যাকাণ্ডে নারী-শিশু হত্যা করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু রাসেলকেও রেহায় দেয়া হয়নি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code