বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ: রিজভী

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ: রিজভী

Manual5 Ad Code

download-1সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে ও ভয়ভীতি দেখাচ্ছে।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন।

রিজভী বলেন, এটি বর্তমান শাসকগোষ্ঠীর শুধু অগণতান্ত্রিক আচরণই নয়, বরং এটি অবৈধ রাষ্ট্রক্ষমতার জোরে দেশব্যাপী আধিপত্য বজায়ের আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত।

Manual8 Ad Code

রিজভী বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এই দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি জনসভা করতে চায়। বিএনপি আশা করছে, জনসভা সফল করার জন্য প্রশাসন যত শিগগির সম্ভব অনুমতি দেবে।

Manual1 Ad Code

রিজভী বলেন, আমরা বিশ্বাস করতে চাই, ক্ষমতাসীন মহলের শুভবুদ্ধির উদয় হবে এবং গণতন্ত্রের পথচলায় সভা-সমাবেশ অনুষ্ঠিত হতে কোনো বাধার সৃষ্টি করবে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর শান্তিপূর্ণ জনসভা সফল করতে প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code