বিএনপির বক্তব্য গণতন্ত্রের জন্য হতাশজনক : ইনু

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

বিএনপির বক্তব্য গণতন্ত্রের জন্য হতাশজনক : ইনু

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে যে বক্তব্য দিয়েছে তা দুঃখজনক এবং গণতন্ত্রের জন্য হতাশজনক।

শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Manual5 Ad Code

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনের একদিনের মাথায় কাজের নমুনা না দেখেই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করার বক্তব্য দুঃখজনক ও গণতন্ত্রের জন্য হতাশজনক। বিএনপির আসল উদ্দেশ্য নির্বাচন নয়, একটা উছিলা তৈরি করে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা এবং দেশের সংবিধানকে বিপর্যস্ত করে ফেলা। এটি একটি চক্রান্ত।

Manual1 Ad Code

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশন প্রধান না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না।

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার সুরাহা না হওয়া ও প্রকৃত দোষীদের বিচারের আওতায় না আনতে পারার ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমি এখনও আশাবাদী সাগর-রুনির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code