বিএনপির ভিশন-২০৩০ স্থায়ী কমিটিতে অনুমোদন

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মে ৯, ২০১৭

বিএনপির ভিশন-২০৩০ স্থায়ী কমিটিতে অনুমোদন

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির ‘ভিশন ২০৩০’ রুপকল্প অনুমোদন করেছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

Manual4 Ad Code

সোমবার রাতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায এই অনুমোদন দেন তারা। বৈঠক সূত্র এ কথা জানিয়েছে।

সূত্র জানায়, সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিশন-২০৩০ স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। পরে তারা এ বিষয় নিয়ে পর্যালোচনা করেন।

আজ বুধবার বিকালে হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের রাষ্ট্র পরিচালনায় ‘ভিশন ২০৩০’ রূপরেখা জাতির সামনে প্রকাশ করবেন।

Manual4 Ad Code

সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ,জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code