বিএনপির রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না: কাদের

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

বিএনপির রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না: কাদের

Manual5 Ad Code

বিএনপির রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual3 Ad Code

আজ বৃহস্পতিবার সকালে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এ কথা বলেন।  সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে ওই বৈঠক হয়। মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যোগ দেন। ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। সেজন্যই  মানুষের আস্থায় পরিণত হয়েছে দলটি।  তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তর রাজনৈতিক দল। মাটি ও মানুষের দল হিসেবে সংগঠনটি জন-মানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে। যেখানে বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, সেখানে আওয়ামী লীগ জন-আস্থার প্রতীক। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে। যারা দেশ বিকিয়ে দেয়, স্বাধীনতার চেতনাকে ভূলণ্ঠিত করে এবং  হত্যা ও সন্ত্রাসনির্ভর রাজনীতি করে—তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code