বিএনপির রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত : হাছান মাহমুদ

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

বিএনপির রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত : হাছান মাহমুদ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি প্রকৃতপক্ষে মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত।

খালেদার মিথ্যাচারের প্রতিবাদে মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় মুখপাত্র ড. হাছান মাহমুদ বক্তব্য রাখছিলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যাচারে নিজের অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছেন। গত পরশু ছাত্রদলের এক সভায়ও তিনি যথারীতি তা অব্যাহত রেখেছেন। সেদিন তিনি চরম মিথ্যাচার এবং বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন।

Manual3 Ad Code

হাছান মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম খালেদা জিয়া বছরের প্রথম দিন অন্তত জনগণের উদ্দেশে অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নতুন বছর নতুন করে শুরু করবেন। কিন্তু নতুন বছরেও তিনি তার পুরোনো অভ্যাস বদলাতে পারেননি।

আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, বিএনপি-জামায়াত ২০১৩, ১৪ ও ১৫ সালে বাংলাদেশে অগ্নি-সন্ত্রাস চালিয়ে মানুষকে হত্যা করেছে। তারা মানুষকে আগুনে ঝলসে দিয়েছে। হাজার কোটি টাকার সরকারি এবং বেসরকারি সম্পত্তি ধ্বংস করেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code