বিএনপির সঙ্গে সংলাপের সুযোগ নেই : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭

বিএনপির সঙ্গে সংলাপের সুযোগ নেই : সেতুমন্ত্রী

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে নতুন করে সংলাপের ব্যাপারে  বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করার আর কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি সব দলের সাথে সংলাপ করেছেন। নির্বাচন কমিশন গঠন করার সম্পূর্ণ তার এখতিয়ার।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় চার লেন সেতুর প্রকল্পের প্রথম পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

তিনি জানান, জাপান-বাংলাদেশ যৌথ অর্থায়নে এই তিনটি সেতু নির্মাণে ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে জাইকা সাড়ে ছয় হাজার কোটি টাকা অর্থ প্রদান করবে আর বাংলাদেশ করবে দুই হাজার কোটি টাকা।

মন্ত্রী জানান, গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার কারণে এ কাজের কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময় ২০১৮ সালের ডিসেম্বর মাসেই পদ্মা সেতুর সাথে একই সময়ে এ তিনটি সেতু জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

Manual6 Ad Code

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাত খুনের মামলার রায় দেশের অপরাধীদের জন্য কঠোর সতর্ক বার্তা।

Manual6 Ad Code

তিনি জানান, সাত হত্যা মামলার প্রধান আসামি নুর হোসেনকে দল থেকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে।

Manual8 Ad Code

মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কাচপুর সেতু প্রকল্প পরিচালক সাঈদ হক, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code