বিএনপির সমালোচনা ছাড়া কিছু করার নেই : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭

বিএনপির সমালোচনা ছাড়া কিছু করার নেই : বাণিজ্যমন্ত্রী

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি দলটির সমালোচনা ছাড়া কোনো কিছু করার নেই। এরা যখন ক্ষমতায় থাকে তখন ভারত প্রীতি আর যখন ক্ষমতায় থাকে না তখন ভারত ভীতি।

শনিবার ভোলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

Manual3 Ad Code

মন্ত্রী বলেন, আমরা স্বাধীন ভারত স্বাধীন তাই সকল চুক্তি হবে দ্বিপাক্ষিক ও সম্মান জনকভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সঙ্গে সকল চুক্তি বাস্তবায়ন করবেন।

Manual8 Ad Code

এসময় তিনি বলেন, প্রধান মন্ত্রীর শেখ হাসিনার ভারত সফর একটি যুযগান্তকারী সফর এবং এ সফরের মধ্যদিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও গভীর হওয়ার পাশাপাশি বিরাজমান সমস্যার সমাধান হবে।

Manual3 Ad Code

বাণিজ্য মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু যে গঙ্গার পানি এনেছিলেন বিএনপি আমলে তা বাতিল হয়ে যায়।দীর্ঘদিন পরে আমরা গঙ্গার পানির হির্ষা আদায় করে ছিলাম। আজ হোক কাল হোক তিস্তারও ন্যায্য পানি আমরা আদায় করতে সক্ষম হবো। এ ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী সফল হবেন। কারণ পার্বত্য চট্রগ্রামের সমস্যার সমাধান প্রধানমন্ত্রী করেছেন, গঙ্গার হির্ষা আদায় করেছেন, মুজিব-ইন্দিরা সিমান্ত ও সমুদ্রসীমা চুক্তির বাস্তবায়ন করেছেন। এটা অন্য কোনো প্রধান মন্ত্রী পারেননি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code