সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার (৮ মে) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোরডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, বৈঠকে আগামী ১০ মে ভিশন-২০৩০ নিয়ে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের চলমান সাংগঠনিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
Design and developed by ওয়েব হোম বিডি