বিএনপি একটি পাপিষ্ঠ দল : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

বিএনপি একটি পাপিষ্ঠ দল : খাদ্যমন্ত্রী

Manual6 Ad Code

download (2)

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি একটি পাপিষ্ঠ দল। এই দলের নেতৃত্বে যেহেতু আছেন, আপনাকে সারা জীবনই কাঁদতে হবে। বিএনপি কখনো প্রগতিশীল রাজনীতি করেনি এবং কখনো এই ধারায় ফিরে আসতেও পারবে না।

Manual2 Ad Code

বিএনপি মহাসচিবের আবেগতারিত হওয়া প্রসঙ্গে বুধবার সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন।

Manual7 Ad Code

তিনি বলেন- ৭১ এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করে যারা এদেশে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, জালাও-পোড়াও করেছে- তারাই ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে, জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করেছে। এরাই ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আবার এরাই দেশে আগুন সন্ত্রাস চালিয়েছে, গুপ্ত হত্যা করেছে। এখন নতুনরূপে জঙ্গি হামলা চালাচ্ছে। এই সকল ঘটনাই একই সূত্রে গাঁথা।

Manual6 Ad Code

স্বরণ সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড. মোল্লা মো: আবু কাওসার, অধ্যাপক এম.এ মান্নান, প্রফেসর কামরুল ইসলাম, কামাল চৌধুরী, মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code