বিএনপি চাঙ্গা, খালেদা জিয়া যাবেন তৃনমূলে

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭

বিএনপি চাঙ্গা, খালেদা জিয়া যাবেন তৃনমূলে

Manual8 Ad Code

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফরের পর ঢাকার জনসভায় গণজোয়ার হওয়ায় দলটির নেতাকর্মীরা এখন অনেক চাঙ্গা। জনতার স্বতঃস্ফূর্থ সমর্থন দেখে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতে না গিয়ে পরবর্তী সময়ে জনগণকে সামনে রেখেই দাবি আদায়ের প্রাথমিক পরিকল্পনা করছে দলটি।

Manual2 Ad Code

সঙ্গত কারণে ঢাকা এবং ঢাকার বাইরে খালেদা জিয়ার একাধিক কর্মসূচি করার চিন্তা-ভাবনা শুরু হয়েছে। ২০১৪ ও ১৫ সালে দুই দফা আন্দোলন ব্যর্থ হওয়ার পর থেকে বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালনের তেমন কোনো সুযোগ পায়নি। প্রতিটি সভা-সমাবেশ ছিল বিধিনিষেধে মোড়া।

সর্বশেষ গত মাসে খালেদা জিয়ার কক্সবাজার সফরে ব্যাপক জনসমর্থন দলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ জুগিয়েছে। এরপর রোববার ঢাকার সমাবেশে লাখো জনতার ঢল নামায় কর্মীরা আরো চাঙ্গা হয়েছে। বলতে গেলে দীর্ঘদিন থেকে হামলা-মামলা ও গুম আতঙ্কের মধ্য দিয়ে আসা বিএনপি ক্রমশ জেগে উঠেছে।

Manual7 Ad Code

বিএনপির সিনিয়র এক নেতা জানান, এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপি সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। রাজধানীর বাইরে বিভিন্ন কর্মসূচি সফল হলেও ঢাকায় এসে তা থেমে যাওয়ার অপবাদও অনেকটা ঘুচেছে। ঢাকায়ও বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী তার প্রমাণ মিলেছে।

Manual2 Ad Code

বিএনপি সূত্রমতে, সম্প্রতি দেশব্যাপী বিএনপির ব্যাপক জনসমর্থনের বিষয়টি সামনে এলেও দাবি আদায়ের জন্য জ্বালাও-পোড়াও জাতীয় কোনো আন্দোলনে যেতে চায় না দলটি। এর প্রমাণ হিসেবে সোহরাওয়ার্দীর সমাবেশে বিএনপি প্রধান রাজনৈতিক সমঝোতার বিষয়টিকেই সবচেয়ে বেশি প্রধান্য দিয়েছেন।

একটি বারের জন্যও কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কথা বলেননি। বিএনপি এখন শুধু জনগণকে সামনে নিয়ে জনমুখী দাবি আদায়ের পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করতে চায়। আর এই দাবি আদায়ে বিএনপির পক্ষের গণজাগরণের বিষয়টি জানান দিতে দ্রম্নত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসনের ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি কর্মসূচি করার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকারের আসন্ন কয়েকটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রধানের সড়কপথে দেশের বিভিন্ন স্থান সফর করার সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের ছয় সিটিতে যাওয়ার কথা ভাবছেন খালেদা জিয়া। সিটিগুলোর মধ্যে রয়েছে- রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর। সড়কপথে এ সব সিটিতে সফর করে সারাদেশের নেতাকর্মীদের চাঙ্গা করাই মূল লক্ষ্য। এ সময় যাত্রাপথে যে সব জেলা পড়বে সেগুলোতে এক ধরনের জনসংযোগও সেরে ফেলবেন খালেদা জিয়া। এ ছাড়া আগামী ২০ নভেম্বর বগুড়া বিএনপি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যেতে পারেন খালেদা জিয়া।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code