বিএনপি-জামায়াতের নেতৃত্বে সারা দেশে জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

বিএনপি-জামায়াতের নেতৃত্বে সারা দেশে জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে

Manual7 Ad Code

download (3)সুরমা মেইল ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতের নেতৃত্বে সারা দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। জঙ্গিবিরোধী ঐক্যের বিষয়ে তিনি বলেছেন, শেয়ালের কাছে মুরগি বর্গা দিলে যেমন বাঁচবে না, তেমনি জামায়াত-বিএনপির সঙ্গে ঐক্য করলে দেশ বাঁচবে না।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ নামের একটি সংগঠনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনায় সভাপতির বক্তব্যে  এ কথা বলেন তিনি।

দেশে অব্যাহত জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন জঙ্গিবিরোধী জাতীয় ঐক্যের ডাক দেন।  তবে প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়ে বলেছেন দেশে ঐক্য হয়েই আছে।

Manual5 Ad Code

জঙ্গি নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নৌমন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে এরা নির্মূল হয়নি। যেকোনো সময় আঘাত আসতে পারে। জঙ্গিরা যেমন আমাদের আঘাত করতে চায় তেমনি তাদের প্রতিঘাত করে ধ্বংস করে দিতে হবে। বাংলাদেশের ঘরে ঘরে জঙ্গিদের খুঁজে বের করে নির্মূল করা হবে বলে জানান তিনি।

শাজাহান খান অভিযোগ করেন বলেন, দেশে যে জঙ্গি কর্মকাণ্ড  চলছে, তার নেতৃত্ব দিচ্ছেন বিএনপির নেত্রী খালেদা জিয়া ও তার মিত্র জামায়াত। সেই জঙ্গি-সন্ত্রাসীদের রক্ষার জন্য খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলছেন।

Manual5 Ad Code

সভায় আরও বক্তব্য দেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, মুক্তিযুদ্ধের সংগঠন ইসমত কবীর প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code