বিএনপি-জামায়াত পাকিস্তানের আদর্শ লালন করছে : হানিফ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৬

বিএনপি-জামায়াত পাকিস্তানের আদর্শ  লালন করছে : হানিফ

Manual8 Ad Code

index

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ মন্তব্য করে বলেছেন, বিএনপি ও জামায়াত পাকিস্তানের আদর্শ  লালন করছে। এখনও তারা পাকিস্তানের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি ও প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

তিনি বলেছেন, বিএনপি ও জামায়াত পাকিস্তানের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের বিবৃতি প্রমাণ করে, যারা জামায়াত করে তারা এখনও পাকিস্তানের সৈনিক। এসব সৈনিকদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

হানিফ আরও বলেন, জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি পাকিস্তানের গুপ্তচর ছিলেন। আওয়ামী লীগ নেতাদের নির্দেশে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। তিনি কোনো যুদ্ধ করেননি। ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানের আচরণ তার পাকিস্তানি চর বৃত্তির প্রমাণ মেলে। ক্ষমতা দখলের পর জিয়া রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code