বিএনপি নির্বাচনে যেতে চায় তবে ক্ষেত্র তৈরি করে

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

বিএনপি নির্বাচনে যেতে চায় তবে ক্ষেত্র তৈরি করে

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই তবে ক্ষেত্র তৈরি করতে হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাবে না। নির্বাচনে যাওয়ার জন্য আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

কওমি মাদ্রসার সদনে সরকারী স্বীকৃতি প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতের কিছু দাবি যুক্তিসংগত মনে করেছি। দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি বিএনপির সরকারের সময়েই দেয়া হয়েছিল এবং এটা নিয়ে গেজেটও প্রকাশ করা হয়েছিল। আমরা চাই মাদ্রাসা শিক্ষা আধুনিক হোক এবং বর্তমান পৃথিবীর উপযোগী এবং ছাত্ররা ওয়ার্কিং ফোর্স হিসেবে গড়ে উঠুক।

Manual4 Ad Code

নেতাকর্মীদের গ্রেফতারের সঙ্গে আগাম নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটা সরকারের রুটিন ওয়ার্ক, আরেক প্রশ্নের জবাবে বলের মির্জা ফখরুল।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, ডা. সাখাওয়াত হোসেন জীবন, এমরান সালেহ প্রিন্স, বিলকিছ জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code