বিএনপি নেতা দুলু-বুলুসহ ২০ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

বিএনপি নেতা দুলু-বুলুসহ ২০ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর মোহাম্মদপুর থানার নাশকতার একটি মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Manual4 Ad Code

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এর আগে এই আদালতের বিচারক পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নেন। অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Manual6 Ad Code

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মামলার উল্লেখযোগ্য অন্য আসামি হলেন সাইফুল ইসলাম নিরব।

Manual6 Ad Code

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় অজ্ঞাত আসামিরা গাড়ি ভাঙচুর ও বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মোহম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে। পরে গত বছর মোহাম্মদপুর পুলিশ মামলাটি তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code