বিএনপি নয়, আ.লীগই ডাইনোসরের মতো বিলুপ্ত হবে : রিজভী

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮

বিএনপি নয়, আ.লীগই ডাইনোসরের মতো বিলুপ্ত হবে : রিজভী

Manual3 Ad Code

বিএনপি নয়, মানুষের ভোটাধিকার হরণ ও জুলুম নির্যাতনের কারণে আওয়ামী লীগই ডাইনোসরের মতো বিলুপ্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual5 Ad Code

শুক্রবার ওবায়দুল কাদের এর বক্তব্যের জবাবে শনিবার (০৬ জানুয়ারি) সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বলা আপনাদের জন্য হবে অরণ্যেরোদন। গণতন্ত্র হত্যাকারীদের অধীনে নির্বাচন হলে সেখানে মানুষের ভোটাধিকার যে আবারো ২০১৪ এর ৫ জানুয়ারির মতোই কবরস্থানে চলে যাবে তা দেশবাসী খুব ভাল করেই জানে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে আওয়ামী লীগের পরিণতি কী হবে এটা অনুধাবণ করেই ওবায়দুল কাদের সাহেবরা হুমকি আর ধমকের পথ অবলম্বন করেছেন।

Manual7 Ad Code

রিজভী আরো বলেন, যারা ইতিহাসের সত্যকে অস্বীকার করে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের বীজ রোপন করে। ভোটারবিহীন সরকারের লোকেরা ৫ জানুয়ারি কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় আসীন থেকে শেষ সময়ে আবারো অবৈধ পথে ক্ষমতায় যেতে নানা মতলববাজী কথাবার্তা বলছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই-অতি ক্ষমতা, অতি দম্ভ, অতি দুর্নীতি, অতি নিপীড়ণ-নির্যাতন, অতি অস্ত্রের আস্ফালন এবং অতি মিথ্যাচারে আপনারা নিজেরাই অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন। সুতরাং আপনারাই প্রাণীকুল থেকে অতি শীঘ্রই অবলুপ্ত হয়ে যাবেন।

ওবায়দুল কাদের সাহেবের এসব ফাঁকা বুলি দিয়ে নিজের পদকে নিরাপদ করছেন মন্তব্য করে রিজভী বলেব, আওয়ামী লীগ এখন ভাঙ্গা কলসি। আর ভাঙ্গা কলসিই বাজে বেশি। ভয় দেখিয়ে, রক্ত ঝরিয়ে, জনগণের বিরুদ্ধে বন্দুক ব্যবহার করে ক্ষমতায় থাকার মজাতে জনগণের কথার আওয়াজ আপনাদের কানে ঢোকে না। কাদের সাহেব আপনি ঠিকই বলেছেন সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।

কাদের সাহেব, দুঃশাসন বিদায়ের সময় চলে এসেছে। প্রতিবাদী জনগোষ্ঠী আজ লুটেরাদের বিরুদ্ধে জেগে ওঠেছে। ভোটের অধিকার ফিরিয়ে পেতে সোচ্চার হয়েছে। নিত্যপণ্যসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দিশেহারা জাতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরে পেতে জীবনবাজী রেখে সংগ্রাম অব্যাহত রেখেছে। আরেকটি ৫ জানুয়ারির মতো কলঙ্কিত নির্বাচন জনগণই প্রতিহত করবে, প্রতিরোধ করবে বেগম খালেদা জিয়া।

রিজভী এসময় অভিযোগ করেন, গতকাল দেশব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালনকালে আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কোন কোন স্থানে বাধা দিয়ে কালো পতাকা মিছিল পণ্ড করে দেয়ার অপচেষ্টা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন শতাধিক বিএনপি নেতাকর্মী। পুলিশ গ্রেফতার করেছে অর্ধ শতাধিক নেতাকর্মীকে। এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code