বিচার বিভাগ স্বাধীন হলে সাগর-রুনি হত্যার বিচার হয় না কেন?

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭

বিচার বিভাগ স্বাধীন হলে সাগর-রুনি হত্যার বিচার হয় না কেন?

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, একটি মামলার রায় দিয়ে বলা যাবে না বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ। বিচার বিভাগ স্বাধীন হলে আজ সাগর-রুনি হত্যার বিচার হয় না কেন? বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা কারাগারে কেন? সারাদেশে সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ হচ্ছে না কেন? দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটা নাগরিকের সুবিচার নিশ্চিত করতে হবে। তাহলেই বলা যাবে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ।

Manual6 Ad Code

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে এ বি এম মোশাররফ হোসেন ও অ্যাড. আবদুস সালাম অনতিবিলম্বে নাজমুল হুদাসহ সকল সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code