বিজেপির কর্মসূচি ঘিরে কলকাতা রণক্ষেত্র

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

বিজেপির কর্মসূচি ঘিরে কলকাতা রণক্ষেত্র

Manual8 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

ভারতের ক্ষমতাসীন বিজেপির ‘নবান্ন চলো’ কর্মসূচিকে ঘিরে কলকাতায় দিনভর উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার দুপুরে কলকাতার একাংশ কার্যত রণক্ষেত্রে রূপ নেয়। মুহুর্মুহু টিয়ারশ্যালের পাশাপশি বিজেপি নেতাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়।

 

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এদিন দুপুর ১২টায় রাজ্য বিজেপির সদর দফতর থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। তাতে যোগ দিতে সকাল থেকেই উত্তর কলকাতা এবং আশেপাশের জেলা থেকে দলের সমর্থকরা এসে ভিড় করেন। বিজেপির দফতর সংলগ্ন ৬০০-৭০০ মিটার এলাকা বিজেপি সমর্থকদের দখলে চলে গিয়েছিল।

 

বিজেপির মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ায় আহত হয়েছেন কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, বিজেপির যুব মোর্চার সহ সভাপতি তাপস ঘোষ, সায়ন্তন বসু প্রমুখ।

Manual2 Ad Code

 

এমনকি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ওপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

অন্যদিকে বিজেপি কর্মী–সমর্থকদের বিরুদ্ধেও অভিযোগ করেছে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে বোমবাজি, ইট–পাটকেল ছোঁড়া হয়েছে বলে জানিয়েছেন তারা। হাওড়া ময়দানে এক বিজেপি নেতার নিরাপত্তারক্ষীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code