বিজয়নগর থেকে ২৩৪ কেজি গাঁজাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮

বিজয়নগর থেকে ২৩৪ কেজি গাঁজাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

Manual7 Ad Code

ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থেকে ২৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। যার আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা।

Manual1 Ad Code

রোববার (২১ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৬টায় বিজয়নগর থানাধীন আলীনগর মধ্যপাড়ার বেপারী বাড়ীস্থ জনৈক ধন মিয়ার বসতবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পিতা-পুত্র হলো- বিজয়নগর থানাধীন আলী নগর (মধ্যপাড়া বেপারী বাড়ী) গ্রামের মৃত টকন আলীর ছেলে মো: ধন মিয়া (৭০) ও তার পুত্র মো: সোলেমান (৩৩)।

Manual4 Ad Code

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে এএসপি পিযুষ চন্দ্র দাসসহ ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগরর থানা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মনবাড়ীয়া জেলার অন্যতম মাদক ব্যবসায়ী এবং আন্ত:জেলার পাইকারী মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত। দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে ব্রাহ্মনবাড়ীয়াসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।

Manual6 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীদের জেলার বিজয়নগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মনিরুজ্জামান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code