বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের

Manual6 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সিংগা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

মৃতরা হলেন- সিংগা পশ্চিমপাড়ার রবি চরণ বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস ও একই এলাকার নেপাল সমাদ্দারের ছেলে সুজিৎ সমাদ্দার।

 

Manual3 Ad Code

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিয়াকত হোসেন জানান, বিকেলে গোবিন্দ ও সুজিৎ মাটি কেটে ট্রলারে করে লোকজনের বাড়িতে যাচ্ছিলেন। সিংগা পশ্চিমপাড়া দত্তবাড়ির কাছে পৌঁছালে বাঁশের লগির সঙ্গে খালের ওপর দিয়ে নিচু করে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে স্থানীয়রা দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code