বিবাহিত-অছাত্রদের দিয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

বিবাহিত-অছাত্রদের দিয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি

Manual3 Ad Code

তাহিরপুর প্রতিনিধি : বিবাহিত ও অছাত্রদের দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে উত্তাল তাহিরপুর উপজেলা ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

অপরদিকে ক্ষোভ প্রকাশ করে স্বেচ্ছায় নবগঠিত কমিটির ৩ ছাত্রলীগ নেতা পদত্যাগ  করেছেন।

 

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে তাহিরপুর সদর বাজার, দুপুরে উপজেলার বাদাঘাট বাজার ও ট্যাকেরঘাটে পৃথকভাবে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, রাহাত হায়দার, ধীমান চন্দ, অপু মুখার্জি ও আবু জাহান তালুকদার এসব মিছিলের নেতৃত্বে ছিলেন।

 

Manual1 Ad Code

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। আশ্রাউল জামান ইমনকে সভাপতি ও সাঈদুর রহমানকে সাধারণ করে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটি ঘোষণার পর রাতেই বিক্ষোভ জানিয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা দাবি করেন, সম্মেলন এবং কোনো ধরনের ঘোষণা ছাড়াই রাজধানী ঢাকায় বসে রাতের আধারে মোটা অংকের টাকার বিনিময়ে অছাত্র এবং সদ্য বিবাহিত ২ জনকে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। উক্ত কমিটিকে অবৈধ ও টাকার কমিটি দাবি করে তৃনমুল নেতাকর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার দাবি জানান নেতাকর্মীরা।

 

তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র ফয়সাল আহমেদ জানান, নবগঠিত কমিটির সভাপতি অছাত্র এবং ৩২ বছর বয়সী সেই সাথে সাধারণ সম্পাদক সদ্য বিবাহিত। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান পার্শ্ববর্তী বাদাঘাট গ্রামে বিয়ে করেছেন তা এলাকাবাসী সবাই অবগত।

 

তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হায়দার জানান, কোনো ধরনের সম্মেলন বা ঘোষণা ছাড়াই ঢাকায় বসে রাতের আধারে টাকার বিনিময়ে কমিটি ঘোষণা করা হয়েছে। নব গঠিত কমিটিকে অবৈধ কমিটি উল্লেখ করে এই ছাত্রনেতা সম্মেলনের মাধ্যমে তৃণমূল ও নিবেদিত ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ কমিটি গঠনের দাবি জানান।

Manual6 Ad Code

 

উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার বলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহবায়ক আরিফ উল আলম ভাই স্বাক্ষরিত তাহিরপুর উপজেলা ছাত্রলীগের একটি গ্রহনযোগ্য কমিটি বর্তমানেও চলমান রয়েছে।  কিন্তু ছাত্রলীগের কোনো ধরনের  গঠনতন্ত্র না মেনে গতকাল রাতে সুদূর রাজধানী ঢাকায় বসে হঠাৎ তাহিরপুর উপজেলা ছাত্রলীগের আরো একটি কমিটি ঘোষণা করা হয় । ঘোষিত এ কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে আমাদের তৃনমুলের অনেক ছাত্রনেতা চেনেই না। তাই তৃনমুল নেতাকর্মীরা নতুন ঘোষিত এ কমিটিকে সম্পুর্ন অগঠনতান্ত্রিক ও অবৈধ কমিটি বলে দবি করছে।

 

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোনো ধরনের ঘোষণা বা সম্মেলন ছাড়াই সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের পদধারী অন্য নেতাদের পাশ কাটিয়ে ঢাকায় বসে রাতের আধারে কমিটি ঘোষণা করেছেন। এতে তৃনমুল নেতাকর্মীরা ঘোষিত কমিটিকে অবৈধ ও টাকার কমিটি দাবি করে বিক্ষোভ করেছেন । আমরা বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দকে অবগত করেছি।

Manual8 Ad Code

 

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা নিয়ে ঢাকায় বসে সকলের মতামতের ভিত্তিতে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

Manual7 Ad Code

 

এদিকে নবগঠিত তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটিকে অযোগ্য ও টাকার কমিটি দাবি করে ৩ জন পদত্যাগ করেছেন।

 

স্বেচ্ছায় পদত্যাগ নেয়া কমিটির নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাহাত, সহ-সভাপতি ইয়াসির আরাফাত অপু,  যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।

 

পদত্যাগ নেয়া ছাত্রলীগ নেতা রায়হান আহমেদ জানান, টাকার বিনিময়ে রাতের আধারে বিবাহিত ও অছাত্রদের দিয়ে কমিটি দেয়া হয়েছে।  কমিটিতে তৃণমূলের যোগ্য নেতাদের স্থান না দেয়ায় পদত্যাগ করেছি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code