বিশ্বনেতৃবৃন্দের অনৈক্যে করোনাকে পরাস্ত করা যাচ্ছে না: গুতেরেস

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

বিশ্বনেতৃবৃন্দের অনৈক্যে করোনাকে পরাস্ত করা যাচ্ছে না: গুতেরেস

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

করোনাভাইরাসের বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এমন পরিস্থিতিতেই শনিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হতাশা প্রকাশ করে বলেন, দ্বিধাবিভক্ত বিশ্ব করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হয়েছে। খবর রয়টার্সের।

 

গুতেরেস জানান, করোনা মোকাবেলায় সব দেশ যদি একসঙ্গে কাজ করত, তা হলে এ প্রাণঘাতী ভাইরাস মোকাবেলা আরও বেশি সহজ হতো।

Manual6 Ad Code

 

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারী পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জ। দুভার্গ্যবশত এটি এমন পরীক্ষা যেখানে আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

 

Manual6 Ad Code

জাতিসংঘের মহাসচিব সতর্ক করে দিয়ে বলেন, সমন্বিত পদক্ষেপ নেয়া না হলে এ ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস আগামী বছরগুলোতে অর্থনৈতিকে বিপর্যস্ত করে কোটি কোটি মানুষকে দারিদ্র্য ও ক্ষুধার দিকে ঠেলে দেবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code