বিশ্বাসঘাতক, সর্বদা বিশ্বাসঘাতক: ওবায়দুল কাদের

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

বিশ্বাসঘাতক, সর্বদা বিশ্বাসঘাতক: ওবায়দুল কাদের

Manual5 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

Manual7 Ad Code

বিশ্বাসঘাতক, সর্বদা বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার এ মন্তব্যটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওই মন্তব্য করেন। তিনি লিখেন, ‘ওয়ান্স বিট্রেয়ার অলওয়েজ বিট্রেয়ার’। ওই স্ট্যাটাসের সঙ্গে তিনি নিজের১৬টি ছবি পোস্ট করেন।

 

তবে সেপ্টেম্বর মাসে তিনি তার স্যুটেড ও স্টাইলিশ আলোকচিত্র আগের থেকে নিয়মিত এবং ঘন ঘন পোস্ট করছেন বলে প্রতীয়মান হচ্ছে।

 

Manual1 Ad Code

২৪শে সেপ্টেম্বরে ষোলটি ছবি পোস্ট করেছেন। এ স্ট্যাটাসটি ইতিমধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন। আর এটি নিয়ে মন্তব্য করেছেন সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। আর এতে ২৩ হাজারেরও বেশি লাইক পড়েছে।

 

গত ২৩ সেপ্টেম্বরে সেতুমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস ছিল- ‘লাইফ উইল নট বি দ্যা সেম এগেইন’। লাল টাই পরিহিত তেরোটি ছবি ওই স্ট্যাটাসের সঙ্গে সংযুক্ত করেন।

 

Manual6 Ad Code

এর আগে গত ১৭ সেপ্টেম্বরে সেতুমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস ছিল : ‘হিউজ চ্যালেঞ্জেস অ্যাহেড।’ অর্থাৎ, সামনে বিপুল চ্যালেঞ্জ।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code