বিশ্বে আবারও বেড়েছে তেলের দাম

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২২

বিশ্বে আবারও বেড়েছে তেলের দাম

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া থেকে তেল আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বশেষ নিষেধাজ্ঞা জারির পর আবারও বেড়েছে তেলের দাম। বিশ্ববাজারে তেলের দাম এখন দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

Manual3 Ad Code

 

সোমবার (৩০ মে) রাতে ব্রাসেলসে একটি সম্মেলনে সমুদ্রপথে রাশিয়ার তেল পরিবহনের ওপর সর্বসম্মত নিষেধাজ্ঞা জারি করে ইইউর দেশগুলো। এ নিয়ে চুক্তিও করে ইইউর নেতারা। তাদের এমন সিদ্ধান্তের কারণে এখন থেকে রাশিয়ার দুই-তৃতীয়াংশ তেল ইউরোপে রপ্তানির পথ বন্ধ হয়ে গেল। কারণ, রাশিয়ার তেলের দুই-তৃতীয়াংশ সমুদ্রপথেই ইউরোপে যায়।

 

বিবিসি জানিয়েছে, ইইউর নতুন নিষেধাজ্ঞা জারির পরই বিশ্ববাজারে বাড়তে থাকে তেলের দাম। মঙ্গলবার সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১২৩ ডলারের ওপরে উঠেছিল।

 

ইউক্রেন যুদ্ধ ও করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বেড়েছে। ক্রমবর্ধমান জ্বালানির খরচে ইউরোপের ভোক্তা ও ব্যবসা-বাণিজ্যের ওপর চাপ তৈরি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাশিয়াকে চাপে রাখতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি সরবরাহ বন্ধ করতে নানা উদ্যোগ নিচ্ছে।

 

Manual7 Ad Code

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের আমদানি করা তেলের ২৭ শতাংশ ও গ্যাসের ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে। এর মাধ্যমে রাশিয়া বছরে প্রায় ৪২ হাজার ৯০৯ কোটি ডলার বা ৪০০ বিলিয়ন ইউরো আয় করে।

Manual2 Ad Code

 

এদিকে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও এখন পর্যন্ত রাশিয়া থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেনি ইইউ। শুধু রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া নতুন একটি গ্যাস পাইপলাইনের পরিকল্পনা স্থগিত হয়েছে। এ ছাড়া আর কোনো উদ্যোগ নেয়নি ইইউর দেশগুলো।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code