বিশ্বে একদিনেই আক্রান্ত ২ লাখ ৮ হাজার

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

বিশ্বে একদিনেই আক্রান্ত ২ লাখ ৮ হাজার

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো একদিনে বিশ্বে দুই লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লাখে।

 

মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজারের বেশি মানুষের। ৬১ লাখের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

 

শুক্রবার জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ২ লাখ ৮ হাজার ৮৬৪ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৯ লাখ ৮৬ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৫ হাজার ১৫৫ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ২৪২ জনে ঠেকেছে।

 

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ৫৭ হাজার ২৩৬ জন। এর ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জনের।

 

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৯৮৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যা একদিনে সর্বোচ্চ। এর ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ১ হাজার ৩৫৩ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৬১ হাজার ৯৯০ জনে ঠেকেছে।

Manual2 Ad Code

 

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৬১ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

Manual3 Ad Code

 

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে সংক্রমণ সোয়া ছয় লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সেখানে ৬ লাখ ২৭ হাজার ১৬৮ জন মানুষ করোনার শিকার। প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ২২৫ জনের। একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৭৭ জন।

 

Manual6 Ad Code

দক্ষিণ এশিয়ার আরেক ভুক্তভোগী পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ১৮ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৭৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮ জন।

 

Manual1 Ad Code

বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৯২৬ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬৬ হাজার ৪৪২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code