বিশ্বে একদিনে ১২ হাজার ৩৫৬ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ৪ লাখ

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

বিশ্বে একদিনে ১২ হাজার ৩৫৬ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ৪ লাখ

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় চার লাখ ২৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১২ হাজার ৩৫৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

Manual4 Ad Code

 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৩ লাখ ৯৪ হাজার ১২৫জন। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৫৬৯ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৭ লাখের বেশি।

 

Manual3 Ad Code

একদিনে দুই হাজার ৯০৮ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে চার লাখ ৯২ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ২ কোটি ৮১ লাখের বেশি সংক্রমিত।

 

গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০৪ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। নতুন ৪৯ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৯৭ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে।

 

রাশিয়ায় গত একদিনে মারা গেছেন ৫০৭ জন। এ নিয়ে দেশটিতে ৭৯ হাজার ১৯৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজারের বেশি। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৪২ হাজারে।

Manual8 Ad Code

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code