সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ ৮৪ হাজার।
শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ১৪ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার ৮০১ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ৩০ লাখ ৮৫ হাজার ২৮৪ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৬৪৯ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪০৮ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭০ হাজার ৩১২ জনের।
এরপরই রয়েছে ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায়ও রয়েছে দেশটি। সেখানে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন। মারা গেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৮ জন।
মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ৯৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৫০২ জনের।
Design and developed by ওয়েব হোম বিডি