বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৭ লাখ ১৩ হাজার

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৭ লাখ ১৩ হাজার

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৬৮৯ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ১৩ হাজার ৫৮০ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৮১২ জন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার (২০ মার্চ) সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

 

Manual6 Ad Code

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪ লাখ ২৫ হাজার ৭৮৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ১০৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ২৬ লাখ ১০ হাজার ৩২৫ জন।

 

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৯০ হাজার ৫২৫ জনের। তবে ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৪৬০ জন সুস্থ হয়েছেন।

 

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৮৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৯ হাজার ৫৯৪ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১১ লাখ ৭ হাজার ৩৩২ জন।

 

এদিকে রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৩৭ হাজার ৯৩৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৪ হাজার ২৬৭ জন। এরই মধ্যে ৪০ লাখ ৪৯ হাজার ৩৭৩ জন সুস্থ হয়েছেন।

 

Manual6 Ad Code

যুক্তরাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৮৫ হাজার ৬৮৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৬ হাজার ২৬ জন। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২১ হাজার ৪৯৩ জন।

 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code