বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে কানাইঘাটে কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে কানাইঘাটে কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্বমাতৃদুগ্ধ দিবস। একই সঙ্গে শুরু হয়েছে মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬। শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি এবং স্তন্যদানকে উৎসাহিত করতে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি উদযাপন করা হয়।

 

এই ধারাবাহিকতায় সিলেটের কানাইঘাটে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় পৌরসভার রামপুর সীমান্তিক অফিসে “জীবনের টেকসই সূচনায় মাতৃদুগ্ধ পান, কার্যকর উদ্যোগ সমূহকে করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আবুল হারিছ।

 

সোশ্যাল মার্কেটিং কোম্পানীর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় এবং সীমান্তিকের বাস্তবায়নে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এইচএ আমিনুল ইসলাম, এএইচআই সাইদ আহমদ, প্যারামেডিক তাহমিনা আক্তার সেবি, উপজেলা সুপারভাইজার মোঃ আবুল কালাম, সিএম মিলি রানী দাস। গর্ভবতী ও নবজাতকের মায়েরা সহ ৩০ জন মহিলাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের পুষ্টিগুণ ও শিশুদের পুষ্টি নিয়ে আলোচনা করা হয়।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

এছাড়াও গর্ভবতী মায়েদের চেকআপ এবং জেএমপির মাধ্যমে শিশুদের পুষ্টির পরিমাপ নির্ণয় করে সেবা প্রদান করা হয়।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code