সুনামগঞ্জে কলেজছাত্রী ‘ধর্ষণ’র অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

সুনামগঞ্জে কলেজছাত্রী ‘ধর্ষণ’র অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার বিশ্বম্ভরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার হওয়া হুমায়ুন আহমেদ (৩০) বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে। তিনি রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

Manual5 Ad Code

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদে ইমামতি করার সুবাদে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিবারের সঙ্গে হুমায়ুনের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ।

 

অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে গত ২৪ মে রাতে মোবাইল ফোনে ডেকে মসজিদসংলগ্ন নিজ কক্ষে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন হুমায়ুন। বিষয়টি কাউকে জানালে ক্ষতির হুমকিও দেওয়া হয়। পরে গত ১৭ জুলাই একইভাবে আবারও তাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এ সময় বর্তমান স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে করার প্রতিশ্রুতিও দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত তা অস্বীকার করেন এবং ভয়ভীতি দেখাতে থাকেন। পরে অসুস্থ হয়ে পড়লে জুলাইয়ের শেষ সপ্তাহে ওই ছাত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন।

Manual3 Ad Code

 

এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।

 

ওসি শাহীন মিয়া জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার) তাকে আদালতে হাজির করা হবে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code