মৌলভীবাজারে এমপি নাসেরকে নিয়ে এআই দিয়ে অশ্লীল ভিডিও, গ্রেফতার ১

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

মৌলভীবাজারে এমপি নাসেরকে নিয়ে এআই দিয়ে অশ্লীল ভিডিও, গ্রেফতার ১

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলা থেকে তানভীর আহমেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার পৌরসভার বেরীরপাড় এলাকার বাসিন্দা।

 

Manual4 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটির তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। তদন্তের স্বার্থে গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে রিমান্ড আবেদন করা হবে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, এম নাসের রহমানের সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশে একটি চক্র এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি সংযোজন করে বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে বলে অভিযোগ করা হয়েছে।

 

Manual5 Ad Code

এ ঘটনায় গত ২ আগস্ট মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট নিয়ামুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন।

 

এজাহারে বলা হয়, গত ১ আগস্ট সকালে ফেসবুকে এম নাসের রহমানের ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি বিকৃত ভিডিও বিভিন্ন আইডি থেকে প্রচার হতে দেখা যায়। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

 

মামলায় আরও অভিযোগ করা হয়, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট ও শেয়ার করা হয়েছে। একটি ফেসবুক আইডি থেকেও ভিডিওটি প্রচারের অভিযোগ রয়েছে।

 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে রিমান্ড আবেদন করা হবে।

 

Manual6 Ad Code

ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code