সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন শহীদুল আলম

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন শহীদুল আলম

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল আলম। তিনি সুনামগঞ্জের জগন্নাতপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. শহীদুল আলমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

 

আদেশ অনুযায়ী, তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। পাশাপাশি চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

 

এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। তবে বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না।

 

Manual6 Ad Code

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code