বিহারে বজ্রপাতে ১৭ জনের প্রাণহানি

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ২০, ২০২২

বিহারে বজ্রপাতে ১৭ জনের প্রাণহানি

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
বৃষ্টি ও বন্যাকবলিত ভারতের বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে রোববারের মধ্যে মারা গেছেন তারা। এ দুর্ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার শোক প্রকাশ করেছেন।

 

সোমবার (২০ জুন) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি জানায়, বিহারের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মৃত প্রত্যেক পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

মুখ্যমন্ত্রী নিতীশ কুমার টুইট করে লিখেছেন, ভাগলপুরে ৬ জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৩, খাগাড়িয়ায় ২, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে একজন করে মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code