সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি :: বিয়ের দাবী নিয়ে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন প্রেমিকা সেলিনা আক্তার শারমিন। বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার হুমকিও দিচ্ছেন শারমিন। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কামারগাঁও গ্রামের আব্দুল খালিকের ছেলে মঈনুল ইসলাম দীর্ঘদিন ধরে নুরগাঁও গ্রামের হুশিয়ার আলীর মেয়ে সেলিনা আক্তার শারমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক।
বুধবার শারমিনের সঙ্গে কথা হলে সে জানায়, গত ২৩ এপ্রিল দুপুরে মঈনুলের ব্যবসা প্রতিষ্ঠানে বিয়ের চাপ দিলে মঈনুল কোর্ট ম্যারেজের আশ্বাস দেয়। তবে এতে অস্মতি জানায় শারমিন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ বাক বিতণ্ডা হওয়ার পর অবশেষে মঈনুল তার এক ভাগিনাকে দিয়ে শারমিনকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়।
মঈনুলের পরিবার শারমিনের সঙ্গে মঈনুলকে বিয়ে না দেয়ার কথা জানালে শারমিন এ বাড়িতেই অনশন শুরু করে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে উৎসুকজনতার ভিড় জমে। এ নিয়ে গত সোমবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়াসহ স্থানীয় গণ্যমান্যদের সমন্বয়ে মঈনুলের বাড়িতেই সামাজিক সালিশ বসে।
মঈনুল শারমিনের সঙ্গে তার প্রেমের সর্ম্পককে অস্বীকার করে এবং শারমিনকে বিয়ে করবে না বলেও সোজা জানিয়ে দেয়। এতে বিচারকরা পড়েন বিপাকে। সামাজিক বিচারে কোনো সমাধান না হওয়াতে মধ্য রাতে বিচারকরা যার যার মতো চলে যান।
এ ব্যাপারে দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সঙ্গে আলাপকালে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একাধিকবার এ বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি