সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) জাতিসংঘের একজন কর্মকর্তা এই খবর দিয়েছেন। তিনি জানান, গুতেরেস আগামী কয়েকদিনের জন্য আইসোলেশনে থাকবেন।
৭২ বছর বয়সী গুতেরেস আগামী কয়েক দিনের ব্যক্তিগত বৈঠকাদি এবং কর্মসূচি বাতিল করেছেন।
বুধবার (০৮ ডিসেম্বর) নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস এসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানের অতিথি হিসেবে যোগদানের কথা ছিল অ্যান্তোনিও গুতেরেসের। বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেয়ার কথা রয়েছে।
জাতিসংঘ মহাসচিবের করোনা সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হ ননি। ডুজারিক কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, দীর্ঘদিন ধরে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর করোনাভাইরাসের তৃতীয় (বুস্টার ডোজ) ডোজ গ্রহণ করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
Design and developed by ওয়েব হোম বিডি