বৃদ্ধকে পিটিয়ে মারল স্ত্রী-মেয়ে

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

বৃদ্ধকে পিটিয়ে মারল স্ত্রী-মেয়ে

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

ফরিদপুর জেলা প্রতিনিধি ,

 

Manual7 Ad Code

ফরিদপুরের সালথায় বৃদ্ধ নওশের আলী শেখকে (৬৫) পিটিয়ে হত্যা করেছে স্ত্রী ও মেয়ে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধের স্ত্রী ও মেয়েকে আটক করেছে পুলিশ।

 

Manual6 Ad Code

পুলিশেরও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাত ৯টার দিকে বাটিকামারী গ্রামের নওশের আলীকে তার স্ত্রী মর্জিনা বেগম (৫২) ও মেয়ে নাদিরা বেগম (২৬) বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদারসহ একটি পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে মর্জিনা বেগম ও নাদিরা বেগমকে আটক করে। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী শেখ বাদী হয়ে তার মা ও বোনের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নওশের আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code