বৃহস্পতিবার দেশে ফিরছেন খালেদা, আসছে কর্মসূচি

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬

বৃহস্পতিবার দেশে ফিরছেন খালেদা, আসছে কর্মসূচি

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: পবিত্র হজ পালন ও তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক শেষে আগামী ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফিরেই জাতীয় নির্বাচনের দাবিতে গণসংযোগ শুরু করবেন তিনি এবং ধীরে ধীরে আন্দোলনের দিকে যাবে বিএনপি। দলটির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবেই বিএনপির শীর্ষ এই দুই নেতা (খালেদা জিয়া-তারেক রহমান) একান্ত বৈঠক করেন। ওই বৈঠকে দলের বর্তমান অবস্থা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় নির্বাচন ও বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামাতে আন্দোলন সংগ্রামসহ বিভিন্ন কর্মসূচির বিষয়ে বিশেষ আলোচনা করেন। এছাড়াও দলের বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা গেছে।

Manual4 Ad Code

দেশে ফিরেই বিএনপি প্রধান খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। সেখানে খালেদা তারেকের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করা হবে। এরপরই বিএনপি প্রধান জোট নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আর সেখানেই ঠিক করা হবে আগামী দিনের কর্মসূচি। তবে বিএনপির এবারের টার্গেট যেকোন মূল্যে এই সরকারের কাছ থেকে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আদায় করা।

Manual8 Ad Code

এদিকে সৌদি বাদশাহর আমন্ত্রণে গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার হজ পালনের উদ্দেশ্যে সৌদি আবর যান খালেদা জিয়া। অন্যদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী সন্তান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তানসহ লন্ডন থেকে সৌদি আবরে আসেন। সেখানেই দীর্ঘদিন পর খালেদা জিয়া তার বড় ছেলের পরিবারসহ এবং ছোট ছেলের স্ত্রী সন্তানদের নিয়ে পবিত্র হজ ও ঈদুল আযহা পালন করেন। তারেক রহমানও গত ৭ সেপ্টেম্বর লন্ডন থেকে সৌদি আরবে আসেন।

Manual8 Ad Code

খালেদা জিয়া সৌদি থেকে লন্ডন যাওয়ার কথা থাকলেও তিনি লন্ডনে যাচ্ছেন না। আর লন্ডনে না গেলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর তিনি দেশে থাকার কথা রয়েছে। আর ওইদিনই তারেক রহমানও লন্ডনের উদ্দেশ্যে সৌদিআরব ত্যাগ করবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ফের বিএনপি আন্দোলনে নামতে যাচ্ছে। দলকে সুসংগঠিত করে খুব শিগগিরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণসংযোগ করবেন। আর এ গণসংযোগের মধ্য দিয়েই শান্তিপূর্ণ আন্দোলন শুরু হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে বিরাজনীতিকরণ করছে। কাউকে দাঁড়াতে দিচ্ছে না। ফ্যাসিস্ট সিস্টেমের সঙ্গে গণতন্ত্রের সংগ্রাম অনেক কঠিন বিষয়। তবে একদিন না একদিন জনগণ ঘুরে দাঁড়াবে। এমন অবস্থা জনগণ বেশি দিন চলতে দেবে না।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code