বৃহস্পতিবার ধোয়া হবে পবিত্র কাবা শরীফ

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

বৃহস্পতিবার ধোয়া হবে পবিত্র কাবা শরীফ

Manual3 Ad Code

প্রতি বছর দুইবার নিয়ম অনুযায়ী পবিত্র কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। পবিত্র কাবাঘর ধৌত করা হয় জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার আরবি ১৪৪২ হিজরি সালের প্রথমবার মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এই স্থাপনা ধৌত করা হবে। এ ব্যাপারে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজও সম্মতি দিয়েছেন। এদিন সৌদি বাদশার পক্ষে মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালেদ ফয়সাল ধৌতকার্জের নেতৃত্ব দেবেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বিশেষ গুরুত্বের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্ত হয়েছে। গত বছর ১৪৪১ হিজরি সালে কাবাঘরের সম্প্রসারণ পরিকল্পনার বাস্তবায়ন চলমান থাকায় এই পবিত্র স্থাপনা ১৫ মুহাররমে শুধু একবার ধৌত করা হয়। কাবাঘর গোসলের এই ধারাবাহিকতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু হয়েছে। তিনি সর্বপ্রথম মক্কা বিজয়ের পর কাবাঘর থেকে মূর্তি অপসারণ শেষে তা ধৌত করেন। পরে খোলাফায়ে রাশেদাও এই ধারা অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় সুন্নতের অনুসরণে বর্তমান শাসকরাও কাবাঘর ধোয়া অব্যাহত রেখেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code