সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে গুলশান কার্যালয়ে বৈঠক করবেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের নীতিমালা শুক্রবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলন করে জাতির সামনে উপস্থাপন করবেন খালেদা জিয়া। ওই নীতিমালার খসড়া নিয়ে বৈঠকে আলোচনা করে তা চূড়ান্ত করবেন তিনি।
এছাড়া বৈঠকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হবে।
সার্বিক বিষয় নিয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও আলোচনা করতে পারে বিএনপি।
Design and developed by ওয়েব হোম বিডি