বেআক্কেল সরকার, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত জনগণ : মকসুদ

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

বেআক্কেল সরকার, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত জনগণ : মকসুদ

Manual5 Ad Code

download (2)

সুরমা মেইল ডেস্ক : বিশিষ্ট গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, এই সরকারের আক্কেল কম। তারা যুক্তিতে চলে না। সরকার যদি কোম্পানি, নিজের লোকদের স্বার্থ দেখে, তা হলে জনগণ ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হবে। গ্যাস খাত লাভজনক হওয়া সত্ত্বেও দাম বাড়ানো হচ্ছে। এটা কোন ভাবেই চলতে পারে না। সরকার গ্যাসের দাম বাড়ালে জনগনের শুধু ভোগান্তি বাড়বে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। সিএনজির (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) দাম বাড়িয়ে সরকার তার অপরিকল্পিত ব্যয়ের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় স্থপতি মোবাশ্বের হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম, বদরুল ইমাম প্রমুখ বক্তব্য দেন। ‘পরিবহন ভাড়া বৃদ্ধি ও সিএনজির মূল্য বৃদ্ধি থামাও’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনর্ভাশন ওয়ার্কশপ অ্যাসোসিয়েশন।

Manual7 Ad Code

আলোচনা সভার আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, গত ছয় বছরে সিএনজির মূল্য ২০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সিএনজির মূল্য ২৬ শতাংশ বৃদ্ধিতে পরিবহন ভাড়া বেড়েছে প্রায় দেড় গুণ। এবার মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ৮৩ শতাংশ। এই প্রস্তাব বাস্তবায়িত হলে জনভোগান্তি আরও বাড়বে। পরিবহন খাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code