সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে আওয়ামী লীগ। তবে বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে নির্বাচন কমিশন আমাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছে।
মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, শুধু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নয়, আগামীতে সব ধরনের নির্বাচনে ইসিকে সহযোগিতা দেয়া হবে। তিনি বলেনে, ‘নির্বাচন কমিশন নতুন ভবনে এসেই কাজ শুরু করেছে। এসেই অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তাই শুধু কুসিক নির্বাচন নয় এদেশে যতগুলো নির্বাচন হবে সবগুলোকে সহযোগিতা করব। -বাসস।
Design and developed by ওয়েব হোম বিডি