বেস্ট টয়লেট পেপার পাকিস্তানের পতাকা

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

বেস্ট টয়লেট পেপার পাকিস্তানের পতাকা

Manual3 Ad Code

গুগলে ‘বেস্ট টয়লেট পেপার ইন দ্য ওয়ার্ল্ড’ বা বিশ্বের সেরা টয়লেট পেপার লিখে সার্চ দিলে পাকিস্তানের পতাকার ছবি দেখাচ্ছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। ধারণা করা হচ্ছে, ১৪ ফেব্রুয়ারি ভারত অধ্যুষিত কাশ্মীরে হামলার প্রতিবাদে গুগল সার্চের বিভিন্ন বিষয় পরিবর্তন করে ভারতীয় বিক্ষোভকারীরা এই ব্যবস্থা করেছে। খবর বিবিসি বাংলার।

কাশ্মীরে ওই হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-র অন্তত ৪২ জন নিহত হয়েছেন। কাশ্মীরে ভারতের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে এটিই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

Manual7 Ad Code

পাকিস্তানভিত্তিক ইসলামপন্থী জঙ্গি সংগঠন জৈইশ-ই-মুহাম্মদ দাবি করেছে যে, তারা এই আক্রমণের নেপথ্যে ছিল।

ভারত-শাসিত কাশ্মীরের পুলওয়ামাতে আত্মঘাতী হামলার পর এখন দেশের নানা প্রান্ত থেকে কাশ্মীরীদের ওপর হামলা ও চড়াও হবার খবর পাওয়া যাচ্ছে।

পাকিস্তানের পতাকার সাথে টয়লেট পেপারের যোগসূত্রের বিষয়টি আলোচনায় আসে ১৪ ফেব্রুয়ারির হামলার পর তা নিয়ে সমালোচনা তৈরি হওয়া কয়েকটি ব্লগ ব্যবহারকারীদের আলোচনায়।

দ্রুতই এটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া তৈরি করে। ধারণা করা হচ্ছে, সামাজিক মাধ্যমে আলোচনায় আসার পর পতাকার সঙ্গে টয়লেট পেপারের যোগসূত্র খুঁজতে গিয়ে মানুষ গুগল সার্চ করার কারণে বিষয়টি বেশি করে গুগলের সার্চের তালিকার শীর্ষে আসছে।

Manual4 Ad Code

এখন ‘বেস্ট টয়লেট পেপার ইন দ্য ওয়ার্ল্ড’ বা বিশ্বের সেরা টয়লেট পেপার লিখে সার্চ দিলে ওই সংক্রান্ত বেশকিছু খবর তুলে ধরছে; কিন্তু এই সার্চটি দিয়ে গুগলে ছবি খুঁজলে শুরুতেই পাকিস্তানের পতাকা সম্বলিত বেশ কয়েকটি পেজের লিংক সামনে আসছে।

সেসব ছবির অনেকগুলো এ বিষয়ে তৈরি করা খবরে ব্যবহার করা ছবি। অন্যগুলো পাকিস্তানের পতাকার সাথে টয়লেট পেপারকে জড়িয়ে বিভিন্ন ব্লগে এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি এবং ছবির স্ক্রিনশট।

এটি কীভাবে হওয়া সম্ভব, সে বিষয়ে গুগল এখনও কোনও মন্তব্য করেনি। বিশেষ কোনও বিষয়ে সার্চ করে গুগলে অদ্ভূত ফল পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়।

Manual4 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রেসিডেন্ট নরেন্দ্র মোদিকে জড়িয়ে এর আগেও ব্যাঙ্গাত্মক এবং কোনও কোনও ক্ষেত্রে অসম্মানজনক কন্টেন্ট তৈরি করে গুগল সার্চের মাধ্যমে প্রচার করা হয়েছিল।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code