বেহালায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা-মেয়ের

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

বেহালায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা-মেয়ের

Manual5 Ad Code

অগ্নিদগ্ধ হয়ে মৃতু্্য হল মা-মেয়ের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে, পর্নশ্রী থানা এলাকার দ্বিজেন মুখোপাধ্যায় রোডে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে দ্বিজেন মুখোপাধ্যায় রোডের একটি দোতলা বাড়ি থেকে তীব্র বিষ্ফোরণের শব্দ শুনতে পান এলাকার মানুষ। তাঁরা বাইরে বেরিয়ে দেখেন, ওই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

Manual8 Ad Code

সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও পৌঁছন ঘটনাস্থলে। আগুন লাগায় ওই বাড়ির বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়েন। তাঁদের উদ্ধার করে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু ওই বাড়িরই বাসিন্দা ৬৮ বছরের সোমা মিত্র এবং তাঁর মেয়ে ৪৪ বছরের কাকলি মিত্রের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেন দমকলকর্মীরা। পুলিশ সূত্রে খবর, ঘরের মধ্যেই মৃত অবস্থায় পড়ে ছিলেন তাঁরা।

Manual3 Ad Code

উদ্ধার কাজ শেষ হওয়ার পর দমকলকর্মীদের দাবি, শর্ট সার্কিট থেকেই বিস্ফোরণ।  প্রথমে মনে করা হয়েছিল গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণ। কিন্তু বাড়ির সব ক’টি গ্যাস সিলিন্ডারই অক্ষত পাওয়া গিয়েছে। ঘটনার সময়ে ওই বাড়িতে ছিলেন মোট পাঁচ জন। দোতলায় ছিলেন সোমা ও কাকলিদেবী। তাঁদের দগ্ধ দেহ উদ্ধার হয়। এক তলায় ছিলেন ছবি ঘোষ, মৌসুমী ঘোষ এবং হীরক ঘোষ। তাঁদের তিন জনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দমকল কর্মীদের দাবি, আগুন মূলত লেগেছে দোতলায়। কোনও বৈদ্যুতিন যন্ত্র থেকেই বিস্ফোরণ ও আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

সূএ : আনন্দবাজার পএিকা

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code