বোনের সাথে প্রেম করায় শ্বাসরুদ্ধ ও লিঙ্গ কেটে হত্যা : জবানবন্দি

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

বোনের সাথে প্রেম করায় শ্বাসরুদ্ধ ও লিঙ্গ কেটে হত্যা : জবানবন্দি

Manual3 Ad Code

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বোনকে উত্যক্ত ও প্রেমের সম্পর্ক করার জের ধরে চতুর্থ শ্রেনীর ছাত্রকে শ্বাসরুদ্ধ পরে লিঙ্গ কেটে হত্যার দায় স্বীকার করেছে আটক শামীম মিয়া (১৮) নামের যুবক।

মঙ্গলবার দুপুরে বাহুবল থানায় এক প্রেস ব্রিফিংয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন  (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার রাত ৮টায় ১৬৪ ধারায় হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে শামীম। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

ঘাতক শামীমের দেয়া স্বীকারোক্তিতে উপজেলার খুজেরগাও গ্রামের জৈন উল্লার ছেলে জুয়েল মিয়া (১১) ও একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে শাহজাহান মিয়া (১২) নামের আরো দুই বন্ধুকে সোমবার দিবাগত রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ঘাতক শামীম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খুজারগাও গ্রামের আমির আলীর ছেলে।

Manual1 Ad Code

নিহত স্কুল ছাত্র উপজেলার খোজারগাও গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাবিব মিয়া (১২)। সে স্থানীয় বিহারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।

Manual8 Ad Code

উল্লেখ, গত শনিবার বিকালে উপজেলার বানিয়াগাও মাদ্রসায় তাফসির মাহফিল শুনতে যায় নিহত স্কুল ছাত্র হাবিব। কৌশলে হাবিবকে তাফসির মাহফিল থেকে বানিয়াগাও এলাকার ধানী জমির মধ্যে মাঠে নিয়ে আসে তারা। রাত আনুমানিক ৯টার দিকে তিনজন মিলে ঝাপটে ধরে প্রথমে শ্বাসরোধ করে স্কুল ছাত্র হাবিবকে।পরে শামীম তাকে উলঙ্গ করে ব্লেইড দিয়ে তার লিঙ্গ কেটে দেয়। তার মৃত্যু নিশ্চিত করে তারা সেখান থেকে বাড়িতে চলে যায়।

পুলিশ কর্মকর্তা আরো জানান, রাতে শামীম নিজে গিয়ে জুয়েল ও শাহজাহানের বাড়িতে তাদের পৌছে দিয়ে আসে। শামীম প্রায় এক মাস যাবৎ তাকে হত্যার পরিকল্পনা করে আসছিল।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code